আজ- বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জ্বালানি তেল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জেলা প্রশাসনের

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় কিংবা মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, রাজশাহীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করতে হবে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনে মজুদ করলে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসন আরও জানায়, সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে কেবল নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে জেলা প্রশাসন, রাজশাহীর অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণেরও অনুরোধ জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: