আজ- বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা আরও মানবিক ও সমন্বিত করার নির্দেশ

by Prokash Kal
১৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ভুক্তভোগীদের (ভিকটিম) জন্য আরও দ্রুত, মানবিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেবার মানোন্নয়ন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং ভিকটিমবান্ধব কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় ভিকটিম সাপোর্ট সেন্টারের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভুক্তভোগীদের জন্য কার্যকর ও সমন্বিত সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় বাড়িয়ে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ভিকটিমদের প্রতি সংবেদনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, সহজলভ্য ও সমন্বিত সেবা প্রদানই ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভিকটিমবান্ধব সেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

সভায় স্টিয়ারিং কমিটির সদস্যরা ভিকটিম সাপোর্ট কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। আলোচনার শেষে সেবাকে আরও কার্যকর, সমন্বিত ও জনবান্ধব করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম, স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ, আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মহানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

You may also like

Leave a Comment

শিরোনাম: