আজ- শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আজ সাতক্ষীরার শ্যামনগরে ‘সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মুন্সিগঞ্জ সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ সিকান্দার হোসেন

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে নিয়মিতভাবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: