আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by Prokash Kal
১৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পদ্মা পাড়ের মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত পিপড়া কনভেনশন সেন্টারে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর উদ্যোগে ব্যবসায়ীদের অংশগ্রহণে বিজনেস মিট, মতবিনিময় সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাৎসরিক সেরা বিক্রেতাদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি মো. গোলাম রাব্বানী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, জেনারেল ম্যানেজার (মার্কেটিং)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল, অপারেশন হেড এবং মুহাম্মাদ হাসানুজ্জামান চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার।

বক্তারা ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে মো. গোলাম রাব্বানী রাজশাহীর সকল ব্যবসায়ীকে ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় ইনোভারের রাজশাহী অঞ্চলের সম্মানিত পরিবেশক, ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম রব্বানী, রিজিওনাল সেলস ম্যানেজার রবিউল হক, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ জুবায়ের শফিকসহ গণ্যমান্য ব্যবসায়ী ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: