আজ- বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিডার্সের উদ্যোগে নারীদের অনুদানের চেক ও কৃষকদের বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ

by Prokash Kal
১২ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি: 

জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুদানের চেক ও বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়নের ৬টি নারী স্বাবলম্বী দলের সদস্যদের হাতে মোট ৬০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১০টি জলবায়ু সহনশীল কৃষক দলের সদস্যদের মাঝে স্থানীয় পর্যায়ে মানসম্মত বীজ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারের লক্ষ্যে ড্রাম সিডার (ড্রাম সিডার) ও বীজ সংরক্ষণের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

লিডার্স জানায়, কমিক রিলিফ ইউকের অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের নিরাপদ ও মানসম্মত বীজ সংরক্ষণে উৎসাহিত করা হবে। পাশাপাশি নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লিডার্সের ডিরেক্টর (প্রোগ্রাম) এ.বি.এম. জাকারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন লিডার্সের সহকারী হিসাবরক্ষক রাজিব হালদার, কনটেন্ট ক্রিয়েটর নেলসন মণ্ডল, প্রকল্প কর্মকর্তা মোছা. শামিম, সি. এম. আব্দুর রহিম এবং নাসরিন আক্তার।

You may also like

Leave a Comment

শিরোনাম: