আজ- , ,

বোয়ালিয়া থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনকে বাধ্যতামূলক অবসর

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বাধ্যতামূলক অবসরে গেছেন। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

নিবারন চন্দ্র বর্মনসহ ৪৯ জন পুলিশ পরিদর্শকের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশের চাকরিতে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বাধ্যতামূলক অবসরের এই তালিকায় নিবারন চন্দ্র বর্মনের নামও রয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ বোয়ালিয়া মডেল থানায় প্রায় তিন বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২২ জানুয়ারি নিবারন চন্দ্র বর্মনকে বোয়ালিয়া মডেল থানা থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়। পরে বর্তমান সরকারের আমলে তাঁকে জামালপুরের একটি থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।

বোয়ালিয়া মডেল থানায় দায়িত্ব পালনকালে নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে তৎকালীন বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া, গ্রেপ্তার এবং বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করা হয়েছে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে অর্থ লেনদেনেরও অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে নিবারন চন্দ্র বর্মনের বক্তব্য পাওয়া যায়নি।

চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নিবারন চন্দ্র বর্মনসহ ৪৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
14 August 2026

বোয়ালিয়া থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনকে বাধ্যতামূলক অবসর

www.prokashkal.com |
/Prokashkal