আজ- রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্ত

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহীতে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কালেক্টরেট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

পোনামাছ অবমুক্তকরণ ও র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: