আজ- , ,

রাজশাহীতে চোলাইমদসহ ব্যবসায়ী আটক 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে দামকুড়া থানার হলদিবোনা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম দানিয়েল হেমব্রম (৩৮)। তিনি ওই গ্রামের মৃত প্রমেশ্বর হেমব্রমের ছেলে।

দামকুড়া থানা-পুলিশের ভাষ্য, অভিযানকালে দানিয়েল হেমব্রমের হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দানিয়েল হেমব্রমের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
22 August 2026

রাজশাহীতে চোলাইমদসহ ব্যবসায়ী আটক 

www.prokashkal.com |
/Prokashkal