আজ- , ,

রাজশাহীতে জেলা পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় সংবর্ধনা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য বিদায়ী পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে তাঁর কর্মকালীন বিভিন্ন সাফল্যের কথা স্মরণ করেন।

পরে আরএমপি কমিশনার মোহাম্মদ নাঈমুল হাছানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করে শুভেচ্ছা জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) এর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
26 August 2026

রাজশাহীতে জেলা পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় সংবর্ধনা

www.prokashkal.com |
/Prokashkal