আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি সিংগেল সুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত তিনটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বিজিবির সদস্যরা পদ্মা নদীর চর এলাকায় দুই ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখেন। তাঁদের আটক করতে ধাওয়া দিলে তাঁরা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি সিংগেল সুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন। তবে এ ঘটনায় অস্ত্রের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দামকুড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: