আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান রাজশাহী রেঞ্জের ডিআইজির

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি মো. আশিক সাঈদ। পরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ডিআইজি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

ডিআইজি আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

পরে ডিআইজি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এরপর তিনি পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে পুনাক, চাঁপাইনবাবগঞ্জের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: