আজ- মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. মাহিম ওরফে মাহিম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় তাঁর কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৭০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় শেখেরচক পঞ্চবটি গ্রামের মো. জাফরের ছেলে মো. মাহিম ওরফে মাহিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় মাহিমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ২৭০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মাহিমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: