আজ- বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

by Prokash Kal

​নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, “সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”
​তিনি আরও জানান, প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন। সম্প্রতি রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি ও রুবেল সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা অরণ্য কুসুম, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, মাজারুল ইসলাম চপল, রাজিব খান, ফয়সাল হোসেন, লিয়াকত হোসেন, সাগর নোমানী, শাহিন সাগরসহ ক্লাবের সাধারণ সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মৌলানা মাসুদ রানা। মোনাজাতে উপস্থিত সাংবাদিকরা মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসতে পারেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: