আজ- মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তারা শ্রমিকদের বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।

পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ কমে আসে।

You may also like

Leave a Comment

শিরোনাম: