আজ- বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জুলহাস ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরিবারের অভিযোগ, ১২ সেপ্টেম্বর দুপুরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন অসুস্থ হয়ে পড়লে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: