আজ- বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় যুবক নিহত

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস বংশীপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় শুভঙ্কর মন্ডল বাসটির চাপায় পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, শুভঙ্কর মন্ডল মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে বংশীপুর এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: