
নিজস্ব প্রতিবেদক:
সাহস ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
তাঁর এ গৌরবময় অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। আরএমপির কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরএমপি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পিপিএম-সেবা পদক অর্জন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের কর্মনিষ্ঠা, সাহস, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি। তাঁর এই অর্জন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গৌরবের।
এদিকে, পুলিশ কমিশনারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবার।
