আজ- বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনার আতাইকোলা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ বাসটি একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানে গিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান নিহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য বেড়া এলাকায় নেওয়া হয়েছে। শাহজাদপুর ফায়ার স্টেশন কর্মকর্তা পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: