আজ- রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনির শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১০ অক্টোবর শনিবার রাতে পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির শেখ ওই গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে রাত ১১টা ২৫ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ৫ গ্রাম।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির শেখ দীর্ঘদিন ধরে শাহজাদপুর ও আশপাশের এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:সাইফুল ইসলাম জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: