আজ- , ,

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৬৭ মামলা ও ৫২ যানবাহন আটক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (২৫ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের ৫৪০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৫২টি যানবাহন।

আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
25 November 2026

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৬৭ মামলা ও ৫২ যানবাহন আটক

www.prokashkal.com |
/Prokashkal