আজ- , ,

দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪০ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন ও দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গের সামনে এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সংলগ্ন লাইনপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় এলাকার মো. সোহেল রানা (৪২) ও তাঁর স্ত্রী মোছা. লাকি বেগম (৩৫)। সোহেল রানার বাবার নাম আব্দুস সাত্তার এবং লাকি বেগমের বাবার নাম মোজাফফর।
অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইয়ামাহা এফজেড-২৫০ মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা, চারটি বাটন ফোন, একটি স্মার্টফোন ও দুটি ব্যাগ।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 October 2026

দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

www.prokashkal.com |
/Prokashkal