আজ- , ,

রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, শফিকুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে।

এ ঘটনায় শফিকুলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
17 October 2026

রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়

www.prokashkal.com |
/Prokashkal