23


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক মামলার আসামি এবং ছয়জন অন্যান্য মামলার আসামি। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
