আজ- , ,

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শনে ভূমিমন্ত্রী মিনু

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও জনসভা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ সময় তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ ছাড়া মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 October 2026

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শনে ভূমিমন্ত্রী মিনু

www.prokashkal.com |
/Prokashkal