আজ- , ,

যমুনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ

by Prokash Kal

মোঃ শাহান আলী শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, অফিস সহকারী শিরিন আক্তার, মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 October 2026

যমুনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ

www.prokashkal.com |
/Prokashkal