আজ- , ,

শাহজাদপুরে রূপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“সুস্বাস্থ্য সবার অধিকার, জনসেবা রূপান্তরের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টা ডাব বাজার এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপান্তরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক রাতুল বিন হোসেন।

ক্যাম্পে সৌজন্য সহযোগিতায় ছিল অ্যাপোলো জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক ফারুক আহমেদ রানা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি কয়েকজনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়। এদিন মোট ৫৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে রূপান্তরের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আতিক, সেতু ও নাঈমসহ হাবিবুল্লাহ নগর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্যসচিব নাঈম হোসাইন উপস্থিত ছিলেন।

রূপান্তরের আহ্বায়ক রাতুল বিন হোসেন বলেন, “আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যার যার অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য সবারই কিছু করা উচিত।”

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
28 October 2026

শাহজাদপুরে রূপান্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

www.prokashkal.com |
/Prokashkal