আজ- , ,

রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি, রাজশাহী। শনিবার (৭ নভেম্বর) রাত ২টা ১৫ মিনিটে চারঘাট পৌরসভার মেরামতপুর আয়নালপাড়া গ্রামের একটি হলুদের বাগান থেকে এসব বোতল উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের হলুদের বাগানে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মাদকদ্রব্যসদৃশ বোতল পড়ে থাকার খবর পায় আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী বস্তাটি তল্লাশি করে ১১৬ বোতল এস্কাফ উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
07 November 2026

রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal