19


মো:শাহান আলী, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর শহরের মনিরামপুর ও দারিয়াপুর বাজারে তিনটি বেকারি ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান চালিয়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআইয়ের) কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনটি মিষ্টি ও ফলের দোকানে নির্ধারিত মূল্য না থাকায় ও বিএসটিআই এর অনুমোদন না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
