আজ- , ,

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযান, বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রে/প্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর রাজপাড়া ও পবা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের কর্মী মো. মনিরুল ইসলাম মনা (৪০), মো. নুরুজ্জামান টুকু (৪৯) এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)। মানজাল রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে নিউমার্কেট এলাকার মোহন ব্রাদার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মনাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
অন্যদিকে, পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রত্যেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযান, বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রে/প্তার

www.prokashkal.com |
/Prokashkal