আজ- , ,

পবায় আওয়ামী লীগ নেতা ও কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মান্জাল গ্রে/প্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবায় রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মান্জালকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলা বিএনপি নেতা শাহজাহানের শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে মোস্তাফিজুর রহমান মান্জাল বিএনপি নেতা শাহজাহানের আশ্রয়ে ছিলেন। তার বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্জালের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। তিনি পুলিশের নজরে ছিলেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

পবায় আওয়ামী লীগ নেতা ও কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মান্জাল গ্রে/প্তার

www.prokashkal.com |
/Prokashkal