আজ- , ,

শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা 

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মরহুম হোসাইন শহীদ মাহমুদ (গ্যাদন)-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব দীর্ঘ রাজনীতির জীবনে শুভাকাঙ্খীগন ব্যক্তিত্বসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শাহজাদপুর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও শাহজাদপুরের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।

জানাযা শেষে তার লাশবাহী অ্যাম্বুলেন্স সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানে হোসেনপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, হোসাইন শহীদ মাহমুদ (গ্যাদন) দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা 

www.prokashkal.com |
/Prokashkal