নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা-পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশ জানায়, চন্দ্রিমা থানা-পুলিশ বালানগর এলাকা থেকে আনিসুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী শিরিনা বেগম পালিয়ে যান।
অন্যদিকে, পবা থানা-পুলিশ নওহাটা পৌরসভার দুয়ারী গ্রাম থেকে সুমন আলী (৩৫) ও আল-আমিনকে (২৭) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বেলপুকুর থানা-পুলিশ দক্ষিণ জামিরা এলাকা থেকে নয়ন আলী (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি শালবাগান এলাকা থেকে মনির (২২) ও লিটনকে (২০) গ্রেপ্তার করে। এ সময় মনিরের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কর্ণহার থানা-পুলিশ স্বরমংলা গ্রাম থেকে ফয়সাল রহমান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, মতিহার থানা-পুলিশ খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকার কানামারী পুকুরপাড় থেকে রুমন (২৮) নামের একজনকে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপরাধ ও দূনীতি
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে জড়িত দুইজন গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম আলী (৩০) ও মো. মেহেদী হাসান (২৮)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকায়।
এসআরবি-৫-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর কালো টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ ইয়াবাসহ রাজশাহীর দুই ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার মো. নয়ন ইসলাম (২৪)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৫, রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ দল জানতে পারে, একটি ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকার দিকে ইয়াবা পরিবহন করা হচ্ছে। পরে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১ নম্বরের হলুদ-নীল রঙের ট্রাকটি জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একজনকে ২০০ টাকা এবং অপরজনকে ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে অপু শেখ (২৮) এবং একই গ্রামের লালমুনের ছেলে সাহেব আলী (২২)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপু শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং সাহেব আলীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজ হওয়ার পরদিন রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।
তাঁর মৃত্যুর কারণ ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিস্তারিত আসছে…
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোন দুটি তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাত পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বপ্ন রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোন পরীক্ষা করে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর পাওয়া যায়। এ ছাড়া অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে ব্যবহৃত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মোনোড্রিল সিরাপসহ রাজন আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
গত ২৫ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজন আলী ওই গ্রামের মৃত একরাম আলীর ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজন আলীর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা ছাড়াও রাজশাহী মহানগর পুলিশ আইনে একটি নন-এফআইআর প্রসিকিউশন রয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিউল ইসলাম মানিক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মানিক নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। পুলিশের দাবি, তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আরএমপি জানায়, গ্রেপ্তার মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোডে দুটি মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজশাহী স্টেশনে যাত্রীর টাকা ছিনতাই, আরএনবি সিপাহী সাময়িক বরখাস্ত
রাজীব আলী,রাজশাহী:
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই যাত্রীর কা১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সিপাহী আমিনুল ইসলাম পলাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপর যাত্রী অলিউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামে। গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান তাঁরা। রাত বেশি হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন দুই যাত্রী।
প্ল্যাটফর্মে বসে খাবার খাওয়ার সময় আরএনবির সিপাহী আমিনুল ইসলাম পলাশসহ আরও দুজন তাঁদের কাছে যান। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওই রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ দেওয়ার পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী তাঁদের সঙ্গে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে অভিযোগ প্রত্যাহারে রাজি হননি দুই যাত্রী।
এরপর স্টেশন ছেড়ে চলে যান আমিনুল ইসলাম পলাশ। বৃহস্পতিবার দিনভর তাঁকে স্টেশনে দেখা যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অভিযুক্ত সিপাহী আরও দুজনের সহযোগিতায় দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় রোববার (২৫ অক্টোবর) অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার
রাজীব আলী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী-৫-এর সিপিএসসি দল।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গোদাগাড়ী থানার আমতলা চর আষাড়িয়াদহ এলাকার একটি ফসলি জমি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। এ সময় জমির ওপর পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে চারটি এয়ারটাইট পলিব্যাগ পাওয়া যায়। পলিব্যাগগুলোতে হালকা বাদামি রঙের হেরোইনসদৃশ গুঁড়া ছিল। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ১ কেজি ৬৭৭ গ্রাম।
এসআরবি জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।
