আজ- , ,

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৭০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর চন্দ্রিমা, পবা, বেলপুকুর, বোয়ালিয়া, কর্ণহার ও মতিহার থানা-পুলিশ এসব অভিযান চালায়।
পুলিশ জানায়, চন্দ্রিমা থানা-পুলিশ বালানগর এলাকা থেকে আনিসুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী শিরিনা বেগম পালিয়ে যান।
অন্যদিকে, পবা থানা-পুলিশ নওহাটা পৌরসভার দুয়ারী গ্রাম থেকে সুমন আলী (৩৫) ও আল-আমিনকে (২৭) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বেলপুকুর থানা-পুলিশ দক্ষিণ জামিরা এলাকা থেকে নয়ন আলী (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি শালবাগান এলাকা থেকে মনির (২২) ও লিটনকে (২০) গ্রেপ্তার করে। এ সময় মনিরের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কর্ণহার থানা-পুলিশ স্বরমংলা গ্রাম থেকে ফয়সাল রহমান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, মতিহার থানা-পুলিশ খোঁজাপুর পশ্চিমপাড়া এলাকার কানামারী পুকুরপাড় থেকে রুমন (২৮) নামের একজনকে গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 November 2026

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal