আজ- , ,

রাজশাহীতে বিদেশি মদ ও কাশির সিরাপসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫৩ বোতল কোডিনযুক্ত ইস্কাফ, ৩৯ বোতল উইন সেরেক্স কাশির সিরাপ, ৯ বোতল ওল্ড মঙ্ক রাম, ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি।

এসআরবি জানায়, অভিযানের পর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও এসব মাদকের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এরপর সেগুলো বাঘা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদকের মালিকের সন্ধান পেতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 November 2026

রাজশাহীতে বিদেশি মদ ও কাশির সিরাপসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal