আজ- , ,

নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ ইয়াবাসহ রাজশাহীর দুই ব্যক্তি গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার মো. নয়ন ইসলাম (২৪)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৫, রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ দল জানতে পারে, একটি ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকার দিকে ইয়াবা পরিবহন করা হচ্ছে। পরে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১ নম্বরের হলুদ-নীল রঙের ট্রাকটি জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদক ও জব্দ করা ট্রাকসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
03 November 2026

নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ ইয়াবাসহ রাজশাহীর দুই ব্যক্তি গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal