আজ- , ,

শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম সঞ্চালনায়

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিসিএস কৃষি উপজেলা, প্রেসক্লাবের সভাপতি আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, আইটিসি অফিসার মাহবুবা আলম , উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ-যুবকরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
02 November 2026

শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত

www.prokashkal.com |
/Prokashkal