
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এর আয়োজনে ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন।
আয়োজক হেলাল উদ্দিন বলেন, ইউনিয়নের অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থের অভাবে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতের সঙ্গে আলোচনা করে নিজ অর্থায়নে এ সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, আগামী ইউপি নির্বাচনে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।
