আজ- , ,

শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

by Prokash Kal

মোঃ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম এবং আইসিটি কর্মকর্তা মাহবুবা আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম যুবসমাজ গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ-যুবকরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
01 November 2026

শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

www.prokashkal.com |
/Prokashkal