আজ- , ,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখা।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন এবং কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হবে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
01 November 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

www.prokashkal.com |
/Prokashkal