
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহীর কাটাখালীতে গাঁজা সেবনের অভিযোগে মো. বাবু মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় জনসাধারণের হাতে গাঁজা সেবনরত অবস্থায় আটক হন বাবু মিয়া। তিনি ওই এলাকার মৃত সোলেমানের ছেলে। পরে খবর পেয়ে কাটাখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পরে তাঁকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
