নিজস্ব প্রতিবেদক:
নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়ে চিকিৎসাধীন হয়েছেন এক প্রতিবন্ধী নারী ও তার পরিবারের সদস্যরা। ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারীর নাম মোসা. জোসনা খাতুন (৪৫)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার যোগিবাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সামান্য একটি বাঁশঝাড়কে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এতে জোসনা খাতুন, তার স্বামী ও সন্তানসহ মোট তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
Tag:
