আজ- সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিল্ক ভিটার ৬ কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ, আমরণ অনশন

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবি জানানোকে কেন্দ্র করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ছয় অস্থায়ী কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। ১৬ থেকে ২২ বছর ধরে কর্মরত এসব কর্মীকে গত ২০, ২১ ও ২৩ সেপ্টেম্বর পৃথক চিঠির মাধ্যমে চাকরি থেকে অবসান করা হয়।

চাকরিচ্যুতরা হলেন, মোঃ সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, শাহিন আলম, শরিফুল ইসলাম ও আবু তালেব। তাদের মধ্যে সর্বোচ্চ ২২ বছর এবং সর্বনিম্ন ১৬ বছর চাকরির মেয়াদ রয়েছে।

মিল্ক ভিটার ২১ সেপ্টেম্বরের এক চিঠিতে প্রশাসনিক কাজে ব্যাঘাত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত উপেক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি অবসানের কথা উল্লেখ করা হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, চাকরি স্থায়ীকরণের দাবি করায় তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে বাঘাবাড়ী মিল্ক ভিটার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইদুল ইসলামের বক্তব্য জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

চাকরি পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবিতে গত ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ছয় কর্মী আমরণ অনশন শুরু করেছেন। তারা দ্রুত চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: