নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সদর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুই নারী হলেন মুনি আক্তার (৩৬) ও সীমা আক্তার (২৮)।
এসআরবি-৫ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
