আজ- , ,

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৫৮ মামলা ও ৪৯ যানবাহন আটক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

রোববার (২২ নভেম্বর) পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ৩৬০টি যানবাহন চেকিং করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৪৯টি যানবাহন আটক করা হয়।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।

পুলিশের পক্ষ থেকে সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সচেতনভাবে চলাচলেরও অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
22 November 2026

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৫৮ মামলা ও ৪৯ যানবাহন আটক

www.prokashkal.com |
/Prokashkal