নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামিক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা-পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে পবা থানার পুলিশ বাগধানী গ্রামে সামিকের বসতবাড়িতে অভিযান চালায়। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ সময় তাঁর হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সামিকের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag:
