এইচ এম হেলাল, বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হকের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বরগুনা সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বরগুনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) এক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় বরগুনা থানা মাদ্রাসায় অনুষ্ঠিত এ বৈঠকে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাহী সদস্য ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বৈঠকে আসন্ন সফরকে সফল, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং করণীয় নির্ধারণ করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে অনুষ্ঠান সফল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস, বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি খায়রুল ইসলাম। জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফতি জামাল উদ্দিন মাহমুদী, সহ-সভাপতি মাওলানা হারুনার রশিদ, সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সহ-সভাপতি মাওলানা ইউসুফ শরীফ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কারী আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান সিদ্দিকী, প্রচার সম্পাদক মাওলানা আবু বকর, নির্বাহী সদস্য ইমাম হাসান, খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল মাওলানা খাইরুল ইসলামসহ বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল এবং নির্বাহী সদস্যবৃন্দ।
বৈঠকের শেষে আগামী ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হকের বরগুনা সফরকে সর্বাত্মকভাবে সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
