নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
