নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপিকে রাজশাহীতে অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী সার্কিট হাউসে দুই মন্ত্রীকে আরএমপির পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাঁদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত থেকে দুই মন্ত্রীকে স্বাগত জানান।
Tag:
