আজ- , ,

শিরোইল কলোনীতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবিদ হোসেন ওরফে সোহেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা-পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শিরোইল কলোনী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আবিদ হোসেন ওই এলাকার মো. আইনুল হকের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আবিদ হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
05 November 2026

শিরোইল কলোনীতে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal