23


নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বুধবার (৫ নভেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
